মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত
মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত
নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুরিয়া গণহত্যা দিবস পালিত। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুড়িয়া ইউনাইটেড হাইস্কুল কমিটি ও শহীদ পরিবার এবং এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা পাকুড়িয়া ইউনাইটেড হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি মুজাহিদ হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান মকে, সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক, শামশুল ইসলাম বাদল, যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান ছালেক প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ২৮ আগস্ট নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা মিলে গ্রামের ১২৮ জন নিরীহ গ্রামবাসীকে স্থানীয় ইউনাইটেড হাইস্কুলের মাঠে জড়ো করে মেশিনগান দিয়ে গুলি করে গণহত্যা চালায়। এই ঘটনাটি ছিল নওগাঁ জেলার সবচেয়ে বড় গণহত্যার মধ্যে অন্যতম, যা ‘পাকুরিয়া গণহত্যা’ নামে পরিচিত।







আপনার মতামত লিখুন