খুঁজুন
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ, ১৪৩২

গোবিন্দগঞ্জে ১৫৫ বিঘা জমিতে ক্লাস্টার আউশ ধানের চাষ গাইবান্ধায় আউশের আসাতিত ফলনে খুশি কৃষক

ফারুক হোসেন,গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জে ১৫৫ বিঘা জমিতে ক্লাস্টার আউশ ধানের চাষ গাইবান্ধায় আউশের আসাতিত ফলনে খুশি কৃষক

 

গাইবান্ধায় বোরো-আমনের মাঝের সময়ে ক্লাস্টার আকারে আউশ ধানের চাষ করেন কৃষকরা। ধান পাকায় জেলাজুরে চলছে কাটা মাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। অনুকুল আবহাওয়ায় বন্যা প্রবল পতিত জমিতে আউশ আবাদে আসাতিত ফলনে খুশি চাষীরা। চলছে আগাম রবি ফসল চাষের প্রস্তুতি। কৃষি বিভাগ জানিয়েছে এতেকরে জেলায় প্রায় ৫৮ হাজার ৩২ মেট্রিক টন আউশ ধান উৎপাদন হবে।

এ বছর জেলার আনেক এলাকার কৃষক বন্যা প্রবল পতিত নিচু জমিতে ক্লাস্টার আকারে আউশ চাষ করেন। সোনালী বর্ণের পাকা ধানে ভরে উঠে এসব আউশ ধানের ক্ষেত। অনুকুল আবহাওয়ায় বোরো-আমনের মাঝে পতিত জমিতে এবার আউশের আশানুরূপ ফলন পেয়ে খুশি কৃষকরা। সেই সাথে পতিত জমি আউশ ধান চাষের আওতায় আসায় এলাকার চিত্র অনেকটাই পাল্পে গেছে। জেলার বিভিন্ন এলাকায় আউশ ধান কাটামাড়াইয়ের কাজ শেষ পর্যায়ে। ক্লাস্টার আকারে আউশ আবাদে ভালো ফলন পাওয়ায় লাভবান চাষীরা।

গোবিন্দগঞ্জ পৌরসভায় বোয়ালিযা ও খলসী চাদপুরে ক্লাস্টার আকারে এবার প্রায় ১শ’৫৫ বিঘা জমিতে আউশ চাষ হয়েছে। কৃষকরা অর্জন চন্দ্র বলছেন বোরো ধান কাটার পর দির্ঘ সময় এসব জমি পতিত পরে থাকতো। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও প্রণোদনা সহায়তায় সল্প উপকরণ ব্যয়ে বিগত কয়েক বছর ধরে আউশ আবাদ করছেন তারা। গত বছরের চেয়ে এবার আউশের চাষ বৃদ্ধি পেয়েছে।
সেকেন্দার মন্ডল জানান বন্যা প্রবল পতিত জমিতে আউশের এমন আসাতিত ফলন পাওয়ায় খুশি তারা। এছাড়াও গো-খাদ্যের চাহিদা থাকায় খড়ও ভালো দামে বিক্রি করতে পারছেন বলে জানান তারা। আউশ ধান কাটার পর ফাকা হওয়ায় জামিতে চলছে আগাম রবি শস্য চাষের প্রস্তিতি।

সুমিতা রানী বলেন উচ্চ ফলনশীল নতুন জাতের আউশ আবাদে তারা আনেকটা লাভবান। আউশ ধান ১১০ থেকে ১২০ দিনের মধ্যে ফলন পাওয়া যাচ্ছে। এবার অনুকুল আবহাওয়ায় আউশ আবাদে ব্যয় কম কারণ সেচ ও পোকার আক্রমন কম ছিলো। এবছর এ ধানের ফলন ১৮ থেকে প্রায় ২০ মণ পর্যন্ত। খরের চাহিদা থাকায় জমি থেকে খর ভালো দামে বিক্রি করা সম্ভব হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য্য জানান কৃষকদের মাঝে আউশের উচ্চ ফলনশীল নতুন জাত সম্পর্কে ধরনা দেওয়া হয়। এরপর ক্লাস্টার আউশ চাষ উদ্যোগ নেওয়া হয়। এতে করে ধান ক্ষেতে পোকার আক্রমণ কম হয়। সেচ সুবিধা পাওয়া যায়। এতে পরে থাকা জমিতে বারতি ফসল পাওয়ায় কৃষকরা আর্থিক ভাবে লাভবান হচ্ছে। সেই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। আউশ ধান কাটার পর ফাকা হওয়ায় জামিতে কৃষক আগাম আলু,সরিষা,ভুট্টা ঘাষ,শীত কালিন শাক সবজি লাগানোর প্রস্তিতি শুরু করেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনানা ক্লাস্টার আউশ চাষ কৃষক ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাগন সার্বক্ষনিক মাঠে থেকে কৃষকদের সঠিক নিয়মে আউশ চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দিয়েছেন। ১৭শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা সহায়তা প্রদান করায় আউশ চাষে আগ্রহী হন তারা। অনুকুল আবহাওয়ায় বোরো-আমনের মাঝে পতিত জমিতে স্বপ্ল ব্যয়ে আউশের আশানুরূপ ফলন পাওয়ায় আগামীতে এর চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা এ কৃষি কর্মকর্তার। এ উপজেলায় ১৪শ’৪২ হেক্টর জমিতে আউশের চাষ করা হয়। যার সম্ভাব্য ধান উৎপাদন ধরা হয়েছে ৬ হাজার ৪শ’২ মেট্রিক টন।

জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশেদ আলম জানান ব্রি ধান-৪৮,৯৮ বিনা ধান-১৭ উফশি নতুন জাত আউশে ধানের ফলন অনেক বেশি হয় বলে এবাদে আগ্রহ বড়ছে কৃষকের,বন্যা প্রবল পতিত নিচু জমিতে আউশ ধানের ভালো ফলনে লাভবান হওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি বিভাগের উপ পরিচালক। এতে করে দানাদার ফসল উৎপাদন বৃদ্ধি,গো-খাদ্যের চাহিদা পুরনে সহায়ক হওয়ার পাশাপাশি দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে জানান তিনি।

চলতি বছর কৃষি বিভাগ ১৪ হাজার ৪শ’ ৮০হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষমাত্র নির্ধারণ করে তবে চাষ হয়েছে ১৪ হাজার ৪শ’ ৯০ হেক্টর। ধানে যার সম্ভাব্য লক্ষমাত্রা ধরা হয়েছে ৫৮ হাজার ৩২ মেট্রিক টন। যার হেক্টর প্রতি গড় ফলন ৪.৪৪ মেট্রিক টন।

 

কানাডার টরেন্টোতে ৪ থেকে ৭সেপ্টেম্বর ৪দিন ব্যাপী

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের প্রাথমিক আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ঢাকায় বনানীর ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী কলাকৌশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেন।

এই আলোচনায সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশের সোসাইটি এসসি- এর সহ-সভাপতি আহমেদুর রহমান,এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, সালমা, এস আই সুমন, তামান্না হক, লগ্না, ডলি,চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনি, নৃত্যশিল্পী সোহেল, মডেল এবং উপস্থাপিকা সালসাবিল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, আয়োজনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত আলোচনায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক নুরুন্নবী চৌধুরী, উদ্যোক্ত ও কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা নাজমুন নাহার চৌধুরী, তানজিনা মিতু এবং ইসরাত ফারিবা।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন- ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকৌশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থারত শিক্ষকদের ওপর অ্যাকশনে গেছে পুলিশ। রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যায়।

এসময় জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। প্রায় তিন ঘন্টা পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সকাল ১০ টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা ব্যাপক সংখ্যক শিক্ষকের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া জাতীয় প্রেসক্লাব, সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলও চরমভাবে বিঘ্ন হয়।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। দাবি আদায়ে অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হন।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

শোবিজ

এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

জুবায়ের সাকিব | স্টাফ রিপোর্টার (বিনোদন ডেস্ক)
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ণ
এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

বাংলাদেশের জনপ্রিয় তারকা এডলফ খান আবারো বিশ্ব অঙ্গনে তার ভক্তদের চমকে দিলেন এক অনন্য অর্জনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত কোরিয়ান পুতুল ‘লা বু বু ডল (LA BU BU)’-এর মডেল হিসেবে এবার তাকে দেখা যাবে; যা কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার গর্বের বিষয় হয়ে উঠেছে।

কোরিয়া, ইউরোপ, এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘লা বু বু ডল’ এখন টিনএজার এবং কেপপ (KPOP) অনুরাগীদের কাছে এক অদ্ভুত ক্রেজ। বিশেষ করে BTS (방탄소년단) ভক্তদের কাছে এটি এখন এক ফ্যাশন আইকন ও কালেক্টরস ড্রিম। এতদিন পর্যন্ত এই প্রজেক্টে বলিউড ও এশিয়ার বিভিন্ন দেশের তারকারা যুক্ত ছিলেন, আর এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের এডলফ খান।

সম্প্রতি দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘Ghorar dim-toy BD’-এর আয়োজনে এই আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং টিমে ছিলেন জাতীয় পর্যায়ের পেশাদার ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ও কনসেপ্ট ডিজাইনাররা। এডলফ খানের প্রতিটি লুকে তাকে সম্পূর্ণ কোরিয়ান চরিত্রে রূপান্তরিত করা হয়, যা তাকে আরো অনন্য করে তুলেছে।

এডলফ খান জানান,

“এই প্রজেক্টে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। পুরো টিমের পেশাদারিত্ব এবং যত্ন আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, আমার ভক্তরা ‘লা বু বু ডল’-এর এই নতুন কোরিয়ান-অনুপ্রাণিত চরিত্রটিকে ভালোবাসবেন।”

তার কোরিয়ান লুক এবং এক্সপ্রেশনকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “এডলফ খান হচ্ছেন বাংলাদেশের প্রথম কোরিয়ান-লুক মডেল যিনি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফিগার রূপে আত্মপ্রকাশ করছেন।”

আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে ‘লা বু বু ডল’-এর ফার্স্ট লুক, যা ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ।

এই প্রজেক্টের মাধ্যমে এডলফ খান শুধু নিজের জনপ্রিয়তাকেই নতুন উচ্চতায় নিয়ে যাননি, বরং প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাও আজ গ্লোবাল ব্র্যান্ডিং, মডেলিং ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো 'ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন "এডলফ খান" রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সোনারগাঁয়ে ওস্তাদের শরীর মাসাজ না করায় রক্তাক্ত  মাদরাসা ছাত্র, থানায় অভিযোগ শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড বেনাপোলে ২৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ