খুঁজুন
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ, ১৪৩২

কাইয়ুমের কর্মীসভা স্থগিত ও মিল্লাতের কর্মীসভা ১৪ সেপ্টেম্বর

এম.শাহীন আল আমীন,জামালপুর উত্তর
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
কাইয়ুমের কর্মীসভা স্থগিত ও মিল্লাতের কর্মীসভা ১৪ সেপ্টেম্বর

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত জাতীয় সংসদের জামালপুর-১ আসন। এ আসনে বিএনপির ভিভিআইপি এমপি প্রার্থী দুই জন। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বর্তমানে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দুই কেন্দ্রীয় নেতাকে ঘিরেই বকশীগঞ্জে দুইটি গ্রুপের সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচীও চলমান রয়েছে।


জানা যায়, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর জেলা বিএনপির সভাপতি, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে কেন্দ্রীয় ও জাতীয় নেতাদের সাথে তার যথেষ্ট সংখ্যতা রয়েছে। সারা বাংলাদেশে এম রশিদুজ্জামন মিল্লাত একজন পরিচিত রাজনৈতিক মুখ। সাবেক সফল এমপি হিসেবেও নিজ নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও তার পরিচিতি ও জনপ্রিয়তার ঘাটতি নেই। তার বাড়ী দেওয়ানগঞ্জ উপজেলায়। দলীয় মনোনয়ন পেলে বিএনপির প্রার্থী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসন থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন।
অপর দিকে বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল সচিব ও আইজিপি আব্দুল কাইয়ুম ক্লিন ইমেজের লোক হিসেবে পরিচিত। তাই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আব্দুল কাইয়ুমকে তাঁর উপদেষ্টা নিয়োগ দেন। যথেষ্ট সুনামের সাথে আব্দুল কাইয়ুম  বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ী বকশীগঞ্জ উপজেলায়। একজন বিশ^স্থ্য উপদেষ্টা হিসেবে আব্দুল কাইয়ুমের বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে যথেষ্ট প্রভাব আছে। নিজ এলাকাতেও পরিচিতি ও জনপ্রিয়তার রয়েছে। আব্দুল কাইয়ুম ধানের শীষ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে চান।
দুই নেতার নির্বাচন করার ঘোষনাকে কেন্দ্র করে এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি গঠনকে কেন্দ্র করে পদ পদবী প্রাপ্ত গ্রুপ ও পদ পদবী বঞ্চিত গ্রুপ নামে দুইটি রাজনৈতিক গ্রুপের সৃষ্টি হয়েছে। পদ পদবী প্রাপ্ত গ্রুপ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে কাজ করছে। তারা বিভিন্ন সভা সমাবেশে এম রশিদুজ্জামান মিল্লাতকে হাইলাইটস করছেন। তার গুন কীর্তনে তাকে হ্যামিলনি বাশিঁওয়ালার সাথে তুলনা করছেন। মিল্লাতের ভোট ব্যাংক পাহাড়ার দায়িত্ব পালন করে আসছেন পদ পদবী প্রাপ্ত বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি গ্রুপ।
মিল্লাত গ্রুপের স্থানীয় সেতৃত্ব দিচ্ছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি পিপি এডভোকেট  আনিসুজ্জামন গামা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।
অপর দিকে বিএনপির বর্তমান কমিটিতে পদ বঞ্চিত ও সাবেক বিএনপির নেতা কর্মীরা শক্ত হাতেই সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের হাল ধরেছেন। বকশীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন পাওয়ার পর আইজিপি গ্রুপ তাদের অবস্থান শক্ত করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন। ধানের শীষের প্রার্থী হিসেবে আব্দুল কাইয়ুমের বিকল্প নাম তাদের মুখে নেই। তারা বিভিন্নভাবে আব্দুল কাইয়ুমের গুনবাচক কর্মকান্ড তুলে ধরে নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
আইজিপি আব্দুল কাইয়ুমের গ্রুপের স্থানীয় নেতা ৫ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাস মালিক সমিতির সাবেক সাধরণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বিএনপির সাবেক সিনিয়র নেতা রকিবুল হাসান বাবুল, নুরল ইসলাম বাদশা ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল।
প্রচারের অংশ হিসেবে আইজিপি গ্রুপ ১৩ সেপ্টেম্বর বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের ঘোষনা ও সার্বিক আয়োজন করে। ১২ সেপ্টেম্বর আইজিপি গ্রুপের প্রধান স্থানীয় নেতা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপেেজলা চেয়ারমান আব্দুর রউফ তালুকদার সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের কর্মীসভা স্থগিত ঘোষনা করেছেন। বৈরি আবহাওয়ার কথা উল্লেখ করে কর্মীসভা স্থগিতের ঘোষনা দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা ছিলো সাবেক আইজিপি বিএিনপির চেয়ার পারসনের উপদেষ্টা বীর মুক্তিােদ্ধা আব্দুল কাইয়ুমের।
কর্মীসভা বা জনসভাকে কেন্দ্র করে সাবেক এমপি এম.রশিদুজ্জামান মিল্লাত প্রুপ ফুসেঁ উঠে। তারা সংবাদ সম্মেলন করে ১৩ সেপ্টেম্বরের জনসভা বা কর্মীসভা স্থগিতের দাবি করে আসছিলেন। তারা বলে ছিলেন কর্মীসভা বা জনসভা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমেই করতে হবে। উপজেলা বিএনপিকে বাইপাশ করে কোন কর্মীসভা বা জনসভা উপজেলা বিএনপি মেনে নিবেনা।
উপজেলা বিএনপির সভা স্থগিতের দাবি করায় সোসাল মিডিয়া গরম তরে তুলে দুই পক্ষ। শুরু হয় চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জের ছড়াছড়ি। সর্ব শেষ ১১ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে সাবেক এমপি রশিদুজ্জামান মিল্াত গ্রুপ ১৩ সেপ্টেম্বর পাল্টা কর্মী সমাবেশের ঘোষনা দেন। এ ঘোষনার পর সোসাল মিডিয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায। সর্ব শেষ বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স তার নিজ ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে ১৩ সেপ্টেম্বরের কর্মী সমাবেশের তারিখ পরিবর্তণ করে ১৪ সেপ্টম্বর রোববার করেন।
বকশীগঞ্জে বর্তমানে দুই গ্রুপের কর্মী সমাবেশ বা জনসমাবেশকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলায় বিএনপির রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম গ্রুপের নেতা বিএনপির সাবেক সদস্য সচিব বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জানান, কর্মী সমাবেশের সকল কাজ চুড়ান্ত। তার পরেও বৈরি আবহাওয়ার কারণে পূর্ব থোষিত ১৩ সেপ্টেম্বর বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের কর্মী সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতৈ সুবিধাজনক সময়ে কর্মী সমাবেশ করা হবে।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত গ্রুপের নেতা জাহিদুল ইসলাম প্রিন্স জানাান, আমাদের কর্মী সমাবেশ ১৪ সেপ্টেম্বর। ঘোষিত সময়েই কর্মী সমাবেশ হবে। বিপুল সংখ্যক নেতা কর্মী কর্মীসমাবেশে যোগদান করবেন। সমাবেশের ভ্যানু খয়ার উদ্দিন মাদরাসা মাঠ। সমাবেশে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থাকবেন।

এম.শাহীন আল আমীন
জামালপুর উত্তর,

কানাডার টরেন্টোতে ৪ থেকে ৭সেপ্টেম্বর ৪দিন ব্যাপী

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের প্রাথমিক আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ঢাকায় বনানীর ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী কলাকৌশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেন।

এই আলোচনায সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশের সোসাইটি এসসি- এর সহ-সভাপতি আহমেদুর রহমান,এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, সালমা, এস আই সুমন, তামান্না হক, লগ্না, ডলি,চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনি, নৃত্যশিল্পী সোহেল, মডেল এবং উপস্থাপিকা সালসাবিল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, আয়োজনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত আলোচনায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক নুরুন্নবী চৌধুরী, উদ্যোক্ত ও কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা নাজমুন নাহার চৌধুরী, তানজিনা মিতু এবং ইসরাত ফারিবা।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন- ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকৌশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থারত শিক্ষকদের ওপর অ্যাকশনে গেছে পুলিশ। রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যায়।

এসময় জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। প্রায় তিন ঘন্টা পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সকাল ১০ টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা ব্যাপক সংখ্যক শিক্ষকের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া জাতীয় প্রেসক্লাব, সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলও চরমভাবে বিঘ্ন হয়।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। দাবি আদায়ে অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হন।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

শোবিজ

এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

জুবায়ের সাকিব | স্টাফ রিপোর্টার (বিনোদন ডেস্ক)
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ণ
এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

বাংলাদেশের জনপ্রিয় তারকা এডলফ খান আবারো বিশ্ব অঙ্গনে তার ভক্তদের চমকে দিলেন এক অনন্য অর্জনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত কোরিয়ান পুতুল ‘লা বু বু ডল (LA BU BU)’-এর মডেল হিসেবে এবার তাকে দেখা যাবে; যা কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার গর্বের বিষয় হয়ে উঠেছে।

কোরিয়া, ইউরোপ, এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘লা বু বু ডল’ এখন টিনএজার এবং কেপপ (KPOP) অনুরাগীদের কাছে এক অদ্ভুত ক্রেজ। বিশেষ করে BTS (방탄소년단) ভক্তদের কাছে এটি এখন এক ফ্যাশন আইকন ও কালেক্টরস ড্রিম। এতদিন পর্যন্ত এই প্রজেক্টে বলিউড ও এশিয়ার বিভিন্ন দেশের তারকারা যুক্ত ছিলেন, আর এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের এডলফ খান।

সম্প্রতি দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘Ghorar dim-toy BD’-এর আয়োজনে এই আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং টিমে ছিলেন জাতীয় পর্যায়ের পেশাদার ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ও কনসেপ্ট ডিজাইনাররা। এডলফ খানের প্রতিটি লুকে তাকে সম্পূর্ণ কোরিয়ান চরিত্রে রূপান্তরিত করা হয়, যা তাকে আরো অনন্য করে তুলেছে।

এডলফ খান জানান,

“এই প্রজেক্টে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। পুরো টিমের পেশাদারিত্ব এবং যত্ন আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, আমার ভক্তরা ‘লা বু বু ডল’-এর এই নতুন কোরিয়ান-অনুপ্রাণিত চরিত্রটিকে ভালোবাসবেন।”

তার কোরিয়ান লুক এবং এক্সপ্রেশনকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “এডলফ খান হচ্ছেন বাংলাদেশের প্রথম কোরিয়ান-লুক মডেল যিনি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফিগার রূপে আত্মপ্রকাশ করছেন।”

আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে ‘লা বু বু ডল’-এর ফার্স্ট লুক, যা ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ।

এই প্রজেক্টের মাধ্যমে এডলফ খান শুধু নিজের জনপ্রিয়তাকেই নতুন উচ্চতায় নিয়ে যাননি, বরং প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাও আজ গ্লোবাল ব্র্যান্ডিং, মডেলিং ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো 'ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন "এডলফ খান" রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সোনারগাঁয়ে ওস্তাদের শরীর মাসাজ না করায় রক্তাক্ত  মাদরাসা ছাত্র, থানায় অভিযোগ শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড বেনাপোলে ২৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ