খুঁজুন
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ, ১৪৩২

সৈয়দপুরে পোল্ট্রি গবেষণায় নতুন দিগন্তের উম্মোচন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মোঃ মাইনুল হক, নীলফামারী
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
সৈয়দপুরে পোল্ট্রি গবেষণায় নতুন দিগন্তের উম্মোচন: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদি প্রাণীতে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার মানবদেহের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি হয়, যা ভবিষ্যতে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্র, সৈয়দপুরের উদ্বোধন ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মানুষ ও গবাদি প্রাণী পাশাপাশি বসবাস করে। তাই প্রাণিসম্পদে ক্ষতিকর কিছু ব্যবহার করা হলে তা মানুষের শরীরেও প্রভাব ফেলে। এজন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।”

কর্মশালার বিএলআরআই মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতিত্ব্ উপদেষ্টা আরও বলেন, দেশীয় জাতের মুরগি সংরক্ষণ এবং হাঁসের ডিমের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। ফিড ইন্ডাস্ট্রিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাইরে থেকে খাদ্য উপাদান আমদানি করলে খাদ্য নিরাপত্তা বিঘিœত হওয়ার ঝুঁকি থাকে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুল করিম সরকার। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শওকত আলী এবং লালতীর লাইভস্টক লিমিটেডের নির্বাহী পরিচালক ড. কাজী ইমদাদুল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, খাবারের দাম বাড়লে ডিম ও পোল্ট্রির দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই কম খরচে খাদ্য ব্যবস্থাপনার ওপর গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের কাজের ব্র্যান্ডিং জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। বিএলআরআই মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, “মধ্যম আয়ের দেশে উত্তরণের সাথে সাথে প্রাণিজ আমিষের চাহিদা বাড়ছে। তাই উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। বিএলআরআই দেশীয় সম্পদ সংরক্ষণ এবং উৎপাদন খরচ কমাতে কাজ করে যাচ্ছে। এর আগে উপজেলার  কামারপুকুর ইউনিয়নের সৈয়দপুর শহরের রংপুর সড়কস্থ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে স্থাপিত সৈয়দপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফিতা কেটে ও নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনের পাশাপাশি তিনি বৃক্ষরোপণ করেন এবং কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র উপস্থিত ছিলেন।
জানা যায়, সৈয়দপুরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রটি পোল্ট্রি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে। দেশের প্রাণিসম্পদ উন্নয়নে জাতীয় চাহিদা অনুযায়ী গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখছে। জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি লাভজনক, টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে কাজ করবে। বাংলাদেশের আবহাওয়া ও সংস্কৃতির ভিন্নতার কারণে অঞ্চলভিত্তিক প্রাণিসম্পদ সমস্যাও ভিন্ন। তাই এসব সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে বিএলআরআই বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র স্থাপন করছে। এরই অংশ হিসেবে বৃহত্তর রংপুর অঞ্চলের খামারি, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের চাহিদা বিবেচনায় সৈয়দপুরে আঞ্চলিক কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের রংপুর মহাসড়কস্থ এলাকায় প্রায় ৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত। “পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ” প্রকল্পের অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়। বিশাল এর ক্যাম্পাস দৃষ্টিনন্দন সীমানা প্রাচীরে ঘেরা প্রধান ফটক। এর অভ্যন্তরে অফিস কাম ল্যাবরেটরি ভবন, পোল্ট্রির ব্রুডার, গ্রোয়ার ও লেয়ার শেড, আরসিসি কার্পেটিং রোড, বায়োগ্যাস প্লান্ট, ১৫০ কেভিএ সাবস্টেশন ও সোলার সিস্টেম রয়েছে। বর্তমানে এখানে বর্তমানে প্রায় ১৯০০ পাখি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে আছে ৪টি উন্নত বিদেশি জাত (হোয়াইট লেগহর্ন, রোড আইল্যান্ড রেড, হোয়াইট রক, ব্যারেড প্লাইমাউথ রক) এবং ২ ভ্যারাইটি রাজহাঁস (হোয়াইট ও গ্রে)। প্রকল্পভুক্ত এমএস ও পিএইচডি ফেলো গবেষকরা গবেষণা পরিচালনা করছেন। এ পর্যন্ত ১৮ ব্যাচে প্রায় ৩৫০০ খামারি বা উদ্যোক্তা প্রশিক্ষিত হয়েছেন। এর চলমান গবেষণায় উন্নত বিদেশি জাতের ৪টি পিউর লাইন সংরক্ষণ ও উন্নয়ন।  রাজহাঁস সংরক্ষণ ও ফরেজভিত্তিক খাদ্য ব্যবস্থাপনায় উৎপাদন প্যাকেজ উদ্ভাবন। কমিউনিটিভিত্তিক খামারিদের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রযুক্তি সম্প্রসারণ। শাকসবজি সমৃদ্ধ মুরগির কাটলেট ও কাবাব প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি উদ্ভাবন। গবেষণালব্ধ প্রযুক্তির মাঠ পর্যায়ে প্রাথমিক ভ্যালিডেশন।
তাই সম্ভাবনাময় এ কেন্দ্রটি পোল্ট্রির বিভিন্ন প্রজাতি সংগ্রহ, সংরক্ষণ ও উন্নয়ন, অধিক মাংস ও ডিম উৎপাদনশীল জাত উদ্ভাবন, খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ, নতুন নতুন গবেষণা পরিচালনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটবে।
সর্বপরি সৈয়দপুর আঞ্চলিক কেন্দ্র শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, গোটা দেশের প্রাণিসম্পদ গবেষণার এক নতুন মাইলফলক। আধুনিক অবকাঠামো, বিশেষায়িত গবেষণা ও খামারি প্রশিক্ষণের মাধ্যমে এটি খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কানাডার টরেন্টোতে ৪ থেকে ৭সেপ্টেম্বর ৪দিন ব্যাপী

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের প্রাথমিক আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ঢাকায় বনানীর ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী কলাকৌশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেন।

এই আলোচনায সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশের সোসাইটি এসসি- এর সহ-সভাপতি আহমেদুর রহমান,এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, সালমা, এস আই সুমন, তামান্না হক, লগ্না, ডলি,চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনি, নৃত্যশিল্পী সোহেল, মডেল এবং উপস্থাপিকা সালসাবিল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, আয়োজনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত আলোচনায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক নুরুন্নবী চৌধুরী, উদ্যোক্ত ও কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা নাজমুন নাহার চৌধুরী, তানজিনা মিতু এবং ইসরাত ফারিবা।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন- ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকৌশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থারত শিক্ষকদের ওপর অ্যাকশনে গেছে পুলিশ। রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যায়।

এসময় জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। প্রায় তিন ঘন্টা পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সকাল ১০ টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা ব্যাপক সংখ্যক শিক্ষকের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া জাতীয় প্রেসক্লাব, সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলও চরমভাবে বিঘ্ন হয়।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। দাবি আদায়ে অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হন।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

শোবিজ

এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

জুবায়ের সাকিব | স্টাফ রিপোর্টার (বিনোদন ডেস্ক)
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ণ
এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

বাংলাদেশের জনপ্রিয় তারকা এডলফ খান আবারো বিশ্ব অঙ্গনে তার ভক্তদের চমকে দিলেন এক অনন্য অর্জনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত কোরিয়ান পুতুল ‘লা বু বু ডল (LA BU BU)’-এর মডেল হিসেবে এবার তাকে দেখা যাবে; যা কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার গর্বের বিষয় হয়ে উঠেছে।

কোরিয়া, ইউরোপ, এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘লা বু বু ডল’ এখন টিনএজার এবং কেপপ (KPOP) অনুরাগীদের কাছে এক অদ্ভুত ক্রেজ। বিশেষ করে BTS (방탄소년단) ভক্তদের কাছে এটি এখন এক ফ্যাশন আইকন ও কালেক্টরস ড্রিম। এতদিন পর্যন্ত এই প্রজেক্টে বলিউড ও এশিয়ার বিভিন্ন দেশের তারকারা যুক্ত ছিলেন, আর এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের এডলফ খান।

সম্প্রতি দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘Ghorar dim-toy BD’-এর আয়োজনে এই আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং টিমে ছিলেন জাতীয় পর্যায়ের পেশাদার ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ও কনসেপ্ট ডিজাইনাররা। এডলফ খানের প্রতিটি লুকে তাকে সম্পূর্ণ কোরিয়ান চরিত্রে রূপান্তরিত করা হয়, যা তাকে আরো অনন্য করে তুলেছে।

এডলফ খান জানান,

“এই প্রজেক্টে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। পুরো টিমের পেশাদারিত্ব এবং যত্ন আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, আমার ভক্তরা ‘লা বু বু ডল’-এর এই নতুন কোরিয়ান-অনুপ্রাণিত চরিত্রটিকে ভালোবাসবেন।”

তার কোরিয়ান লুক এবং এক্সপ্রেশনকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “এডলফ খান হচ্ছেন বাংলাদেশের প্রথম কোরিয়ান-লুক মডেল যিনি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফিগার রূপে আত্মপ্রকাশ করছেন।”

আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে ‘লা বু বু ডল’-এর ফার্স্ট লুক, যা ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ।

এই প্রজেক্টের মাধ্যমে এডলফ খান শুধু নিজের জনপ্রিয়তাকেই নতুন উচ্চতায় নিয়ে যাননি, বরং প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাও আজ গ্লোবাল ব্র্যান্ডিং, মডেলিং ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো 'ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন "এডলফ খান" রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সোনারগাঁয়ে ওস্তাদের শরীর মাসাজ না করায় রক্তাক্ত  মাদরাসা ছাত্র, থানায় অভিযোগ শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড বেনাপোলে ২৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ