শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
শেরপুর সরকারি কলেজ, বগুড়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে এক প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে। কলেজের অধ্যক্ষ , বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত, এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক মোঃ রেজাউল করিম প্রধান। এছাড়া বাংলা বিভাগের মোঃ ফজলুল হক, ইংরেজি বিভাগের মোঃ আলি হাসান ও মোছাঃ ফেরদৌস আরা তানজিম খানম, আইসিটি বিভাগের সরদার মোঃ আবুল কাশেম, অর্থনীতি বিভাগের এস. এম. মাহমুদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ রেজা খান, সমাজবিজ্ঞান বিভাগের মোঃ আবুল হাসনাত সহ বিভিন্ন অনার্স ও সাধারণ বিভাগের শিক্ষক-শিক্ষিকারা নবীনদের বরণ করে নেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল নয়, সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ এবং শৃঙ্খলা বজায় রেখে শিক্ষাজীবন অতিবাহিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে সংগীত, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরেন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নবীন বরণ অনুষ্ঠান হওয়ার এক সপ্তাহ আগে থেকেই নবীন শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ক্লাস রুটিন কার্যকর করা হয়।







আপনার মতামত লিখুন