বাগাতিপাড়ায় ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
আনোয়ার হোসেন অপু, স্টাফ রিপোটার নাটোর, নাটোরের বাগাতিপাড়ায় ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৩ মার্চ ) বিকালে তমালতলা মোড় মসজিদের দক্ষিণ পার্শ্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি র সাবেক সভাপতি ও মেয়র মোশাররফ হোসেন।
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাজেম উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন , রমজানের শেষ ১০ দিন নাজাত , এই নাজাত থেকে মাফ চাওয়ার জন্য যা যা করার দরকার আমাদের তাই করতে হবে । পাশাপাশি খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নেকবর হোসেন, মোঃ হায়দার রশিদ সোনা, বাগাতিপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ রেজাউল করিম , বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহাতাব উদ্দীন ও সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাগাতিপাড়া ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি তৌফিক ইসলাম পল্লব, সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কর্মী বৃন্দ।








আপনার মতামত লিখুন