ঈদে ম ম মোর্শেদ.এর ৭দিনের ধারাবাহিক নাটক ‘টিম আফ্রিকা ‘
‘আসাদুজ্জামান চৌধুরী’
নাটক সিনেমা দুটোতেই অভিনয় করেছেন তিনি। দর্শকপ্রিয়তা পেয়েছেন স্বমহিমায়। তিনি জনপ্রিয় টিভি অভিনেতা ম ম মোর্শেদ। তার অভিনীত বহু নাটক জনপ্রিয়তা পেয়েছে।
এই ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে ঈদুল ফিতরে। বাংলাভিশনে সন্ধ্যা ৬.৩০ এ প্রচারিত হবে ঈদের সাতদিনের ধারাবাহিক নাটক ‘টিম আফ্রিকা ‘।
আরটিভিতে দেখানো হবে ইউএসবি নামের আরো একটি ৩দিনের ধারাবাহিক। এছাড়া অনলাইন ভিডিও প্লাটফর্ম বিন্জে ঈদের পরপরই প্রচারিত হবে মিনি সিরিজ নোয়াখালী টু বরিশাল।
ম ম মোর্শেদ দক্ষ অভিনেতা হওয়ায় চরিত্র বাছাইয়ে থাকে তার বিশেষ চেষ্টা। ঈদের নাটক ও বর্তমান ব্যস্ততা নিয়ে মোর্শেদ বলেন, যে কোন চরিত্র ফুটিয়ে ওঠাতে অভিনেতার একটি বিশেষ ভুমিকা থাকতে হয়, পরিচালক যেভাবে চাবেন তার ভেতরেও নিজের অবদান রাখার সুযোগ বের করতে হয়। আমি মুলত চরিত্র বাছাইয়ে নিজের চেষ্টা রাখি। তবে চিত্রনাট্যকার ও
পরিচালকরা যদি চান তবে আমাদেরকে চিন্তা করে নতুন চরিত্র ভেবে একটি বিশেষ প্লট তৈরী করতে পারেন। এবং দর্শকদের চাহিদা অনুযায়ী সেগুলোতে সংশোধন আনতে পারেন। একই ঘারণার চরিত্র বাছাই এখন সমীচীন নয়। ঈদে আমার বেশকয়টি কাজ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
তবে আমার ঈদে করা সবগুলো কাজের রচনাও পরিচালক হিসেবে আছেন মাইদুল রাকিব।
ম ম মোর্শেদ অভিনয়ে অন্যবদ্য ভুমিকা রেখেছেন বলে বর্তমান সময়ের দর্শকরা তাকে বারংবারই দেখতে চান ভিন্ন আঙ্গিকে। এ প্রজন্মের শিল্পী কলাকুশলীরা তাকে দেখেন গুনী অভিনেতার চোখে।
ঈদে তার শেষ করা প্রতিটি কাজই তিনি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছেন। তাই প্রতিটি কাজ নিয়েই তিনি আশাবাদী। অপেক্ষা শুধু প্রচারের।







আপনার মতামত লিখুন