দিনাজপুরে ঈদ উপলক্ষে ফ্রী চিকিৎসাসেবা
সীমান্ত শাহী,দিনাজপুর:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে অসহায় দুস্থ মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এ ফ্রী চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকার শত শত মানুষ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনব্যাপী হাকিমপুর উপজেলার হিলি পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে
স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিপীলিকা’।
সকাল ১০ টা থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প শুরু হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প চলে। পিপীলিকার পক্ষ থেকে এ সময় ঈদের ছুটিতে আসা ৮ থেকে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, কিডনি, নিউরোলজি স্নায়ু, রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ছাড়া মেডিসিন, অর্থপেডিক সার্জারি, শিশু, নাক-কান-গলা, মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পিপীলিকার পথচলা শুরু হয়েছে ২০২১ সাল থেকে। মানবতার সেবা করায় আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রতি বছর এই সংগঠনের মাধ্যমে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকে। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।








আপনার মতামত লিখুন