ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬, আহত ৩০
শওকত শরীফ, ফরিদপুর : ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে বাবা–ছেলে সহ ৬ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।
মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের জুয়াইড় নামক স্থানে জুবাইদা করিম জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার শেয়ার কান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সরদার (৬৫), তাঁর ছেলে ইমান সরদার (২৮) এবং একই উপজেলার ভারতী রানী। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তাঁর নাম আলম (৪০)। তিনি চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, নগরকান্দা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ফারাবি পরিবহনের লোকাল বাসটি জুয়াইড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।’








আপনার মতামত লিখুন