চট্টগ্রামে যাত্রীবাহী বাসে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ: চালক-হেলপার গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা এলাকার চাঁন্দগাও বাস টার্মিনাল এলাকায় বাসের ভেতর ১৪ বছরের এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে চালক, হেলপার এবং সুপারভাইজার। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে চালক ও হেলপারকে গ্রেফতার করেছে চাঁন্দগা থানা পুলিশ। ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।
ঘটনাটি গত মঙ্গলবার ঘটেছে। গতকাল বুধবার পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো বাসের চালক লোকমান তারেক (২৬), হেলপার হানিফ (৩৬)। অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন পলাতক।
পুলিশ সূত্রে জানা যায়, ভিক্টিম কিশোরী দুপুর আড়াই সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী সেই বাস যোগে চট্টগ্রামে আসছিলো। অন্যান্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও ভিক্টিমকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে তিনজন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, সুপারভাইজার মোবারক হোসেনসহ তারা তিনজন মিলে ভিক্টিমকে ধর্ষণ করেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেছেন, পলাতক আসামী মোবারক-কে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








আপনার মতামত লিখুন