শরীয়তপুরের ভেদরগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে অনিয়ম: খাদ্য মন্ত্রনালয়ে অভিযোগ দাখিল
‘আসাদুজ্জামান চৌধুরী (স্টাফ রিপোর্টার): শরীয়তপুরের ভেদরগন্জ উপজেলা খাদ্য বান্ধব ডিলারশীপ (ওএমএস) নিয়োগে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিরুদ্ধে ভুক্তভুগি ডিলার সিপ বঞ্চিত মোঃ তুহিন খাদ্য মন্ত্রনালয়, মাননীয় সচিব, বাংলাদেশ সচিবালয় বরাবর গত ২০-০৪-২০২৫ তারিখে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্র জানাযায়, গত ১২ মার্চ ২০২৫ইং ভেদরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হতে খাদ্য বান্ধব ডিলারশীপ নিয়োগ দেয়া হয়।
নিয়োগে ৫৪ জন প্রার্থীগন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেন।
কিন্তু শরীয়তপুর ২ আসনের সাবেক সাংসদ ও বিএনপির শরীয়তপুর জেলার সভাপতি শফিকুর রহমান কিরণ ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরীয়তপুর জেলা শাখার প্যাডে একটি সংশোধিত তালিকা প্রেরণ করেন। তালিকায় মোট ১০ জন খাদ্য বান্ধব ডিলার/ওএমএস ডিলারের নাম উল্লেখ করেন। এবং ১২ই এপ্রিল শফিকুর রহমান কিরণ প্রেরিত ১০ জন খাদ্য বান্ধব ডিলারকে নিয়োগ দেয়া হয়। নিয়োগকৃত প্রার্থীগনের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন : কচিকাটা ইউনিয়ন:
সাঈদ আনোয়ার পিতা অলিউল্যাহ শিকদার বোরকাটি বাজার: আলাউদ্দিন হাওলাদার পিতা: ফজলুল হক হাওলাদার
চরভাগা: জিকু মুন্সী পিতা : মুফিজউদ্দিন মুন্সী চরভাগা: আলমগীর চোকদার পিতা : আব্দুল লতিফ চোকদার। এবং পরবর্তীতে আরো ১০ জনকে ইউএনও এর কাছে সুপারিশ করেন।
জানা যায়, অনিয়মতান্ত্রিকভাবে খাদ্য বান্ধব ডিলারশীপ নিয়োগের বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসনে অভিযোগ জমা পড়ে।
অভিযোগে বলা হয়, প্রয়োজনীয় সকল কাগজপত্রাদিসহ ও সকল নিয়ম মেনে খাদ্য বান্ধব ডিলারশীপ আবেদন করা হলেও আবেদনকৃত ব্যক্তিগন ডিলারশীপ হতে বঞ্চিত হন। বরং ডিলারশীপ পান শফিকুর রহমান কিরণের সুপারিশকৃত ব্যক্তিগন।
এতে পুর্ব আবেদনকৃত ব্যক্তিগনের মধ্য হতাশা তৈরী হয়। নিয়ম বর্হিভুতভাবে জেলা বিএনপির সভাপতি ও একজন সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ বিএনপির দলীয় প্যাডে একজন উপজেলা নির্বাহী অফিসারকে সরাসরি প্রভাবিত করে কিভাবে ওএমএস ডিলারশীপ নিয়োগ নিশ্চিত করেন তা নিয়ে পুর্বে আবেদনকৃত ডিলারসহ শরীয়তপুর জেলা বিএনপির নেতা কর্মীর মধ্যেও নানান প্রতিক্রিয়া সৃস্টি হয়।
শরীয়তপুর জেলা বিএনপির দলীয় প্যাডে ওএমএস এর ডিলার নিয়োগের সুপারিশের বিষয়টি এখন শরীয়তপুর জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যেও তৈরী করেছে ব্যপক আলোচনার ঝড়।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য কুমার মন্ডলের মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিকবসর চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ভেদরগঞ্জ বিএনপির নেতাকর্মীদের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তারা জানান, শফিকুর রহমান কিরণ তার দলীয় প্রভাব ব্যবহার করে বিষয়টি বাস্তবায়ন করেছেন,
তবে শরীয়তপুর জেলা বিএনপির দলীয় প্যাডে
এ ধরনের সুপারিশ এবং সরকারি একজন কর্মকর্তাকে প্রভাবিত করা সম্পুর্ন নিয়ম বহির্ভূত এবং অনিয়মতান্ত্রিক। যা তিনি করার এখতিয়ার রাখেন না বলে এমনটাই বলছে বিজ্ঞ মহল।
বিষয়টি নিয়ে অভিযোগকারী মোঃ তুহিন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমরা দাবি করছি, নিয়ম বহির্ভূত ডিলার সিপ বাতিল করে ভুক্ত ভুগি বঞ্চিতদের ডিলার নিয়োগ প্রদান করা।
এবিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এর সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করা হলেও মেবাইল ফোনে পাওয়া যায়নি।








আপনার মতামত লিখুন