চরিত্রকে ফুটিয়ে তোলার তাগিদই একজন অভিনেতাকে অভিনেতা হিসেবে গড়ে তোলে : শওকত হোসেন মামুন
আসাদুজ্জামান চৌধুরী( স্টাফ রিপোর্টার)
চ্যানেল আইতে প্রচারিত সিরিজ নাটক বেসিক আলীতে ফকির মিয়া গান গাচ্ছেন :
বাশঁতলা, ৪ তলার আম্মাগো,,,,,,,, গান তো গাচ্ছেন না যেন গলা ছেড়ে নিজের চরিত্রের জানান দিচ্ছেন।
এরপর বহু বছর পেড়িয়েছে। সেই ফকির মিয়াই আবার রায়হান রাফির ব্যপক ব্যবসা সফল সুরঙ্গ সিনেমায় কামরুজ্জামান হয়েছিলেন । তিনি অন্য কেউ নন এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী শওকত হোসেন মামুন।

অন্যদিকে এই মামুন নামে আরো একটি চরিত্র তাকে প্রশংসিত করেছে।
সেটি মাবরুর রশিদ বান্নাহর’ লাঞ্চে’। এখানে তিনি অভিনয় করেছেন একটি বাহিনীর প্রধান হিসেবে।
দর্শক ব্যপকভাবে এই চরিত্রটি লুফে নিয়েছে।
জনপ্রিয় এই গুনী অভিনেতা এটিএন মিডিয়া কমিউনিকেশনের সাথে অভিনয় জীবন নিয়ে প্রকাশ করেছেন তার অজানা কিছু কথা।
এটিএন মিডিয়া কমিউনিকেশন:
মামুন ভাই আপনার অভিনয় জীবন কেমন চলছে? এবং আপনার এই অভিনয় জীবনের শুরুটা কিভাবে?
শওকত হোসেন মামুন :
আসলে অভিনয়ে এসেছি ১৯৯৭ সালে বাংলাদেশ আর্ট থিয়েটারের একটি পুটি রামায়ন নাটকে পুটিরাম চরিত্র নিয়ে মঞ্চে কাজ করার মধ্য দিয়ে। পরবর্তীতে ১৯৯৯ সালে বিটিভির পর্দায় আসি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।
সেটি টেলিভিশনে করা আমার প্রথম কাজ।
এরপর নিজেকে জীবিকায় জড়াতে দীর্ঘ সময় দেশের বাহিরে থাকতে হয়।
২০১৭ সালে বেসিক আলী দিয়ে আবার শুরু।
এটিএন মিডিয়া কমিউনিকেশন:
হাল সময়ে আপনার কি কি কাজ আমরা উপহার পেতে যাচ্ছি?
শওকত হোসেন মামুন :
সামনে ঈদের জন্য বেশ কিছু নাটকের কাজ চলছে, কিছু ইতিমধ্যে শেষ করেছি।
ঈদের উল্লেখযোগ্য কাজ হলো মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নতুন অধ্যায় এবং ইমরাউল রাফাতের বকুল ফুল, মায়াডোর ছাড়াও অন্যান্য পরিচালকের বেশ কিছু নাটক।
এটিএন মিডিয়া কমিউনিকেশন :
অভিনয়ে নিয়ে আপনার কি ব্যতিক্রম কোন ভাবনা রয়েছে?
শওকত হোসেন মামুন:
অভিনয় নিয়ে একজন অভিনেতার যা ভাবনা হওয়া উচিত, আমার ভাবনাও ঠিক তাই।
তবে যদি ব্যতিক্রমের কথা বলেন,
চরিত্রের ভিন্নতা একজন শিল্পীকে ব্যতিক্রম করে তোলে।
দর্শককে একজন অভিনেতা যদি ব্যতিক্রম কিছু দিতে পারে তবে দর্শকের এক্সপেকটেশনও অভিনেতার প্রতি বহুগুন বেড়ে যায়।
আমি চাই দর্শক আমাকে অভিনয় দিয়ে চিনুক আবার চিনে যাতে ভুলে না যায় সেই বিষয়টার জন্য আমাকেও দায়িত্বশীল থাকতে হবে।
আসলে অভিনেতার কোন জাত হয় না, হয় শুধু তার চরিত্র ফুটিয়ে তুলতে পারার তাগিদ।
এই তাগিদই তাদেরকে আরো বেশি অভিনেতা হিসেবে গড়ে তোলে।








আপনার মতামত লিখুন