খুঁজুন
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ, ১৪৩২

৬ কারণে প্রফেসর ড. ইউনূসের সঙ্গে বৃটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হয়নি

এফ শাহজাহান
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
৬ কারণে প্রফেসর ড. ইউনূসের সঙ্গে বৃটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হয়নি
যে বৃটিশরা ২শ বছরে এই ভূখন্ড থেকে ৪৪.৬ ট্রিলিয়ন ডলার মূল্যমানের সম্পদ চুরি করে নিজের দেশে নিয়ে গেছে, যা তাদের বর্তমান জিডিপির প্রায় ১৭ গুণ। সেই বৃটিশের কাছে ফ্যা.সি.স্ট হাসিনার পাচার করা ২শ ৩৪ বিলিয়ন ডলার জব্দ করতে গেছেন প্রফেসর ড. ইউনূস।
বাংলাদেশের মতো একটি দেশের চোরাই মাল ফেরত চাইতে যাওয়ায় লজ্জিত বৃটিশ প্রধানমন্ত্রী এখন শরমে দেখা করতে পারছেন না বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে পাচার করা সম্পদ ফেরত নিতে লন্ডনে অবস্থান করছেন। তাঁর প্রধান উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্যায়ে মিলিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার জব্দ করতে এবং তা বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া ।
কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই বৈঠকে সম্মতি দেননি। তিনি কেনো প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেননি তা নিয়ে বিভিন্ন মূল ধারার মিডিয়ার পাশাপশি সোস্যাল মিডিয়ায় কল্পকাহিনী প্রচার হচ্ছে। সত্য ঘটনা আড়াল করে একটি মহল প্রোপাগান্ডাও চালাচ্ছে।
ইউনূস-স্টারমারের বৈঠকটি না হওয়ার প্রকৃত ৬ টি কারণ নিচে বিশ্লেষণ করা হলো-
প্রথমত : স্টারমারের কানাডা সফর
ইউনূসের লন্ডন সফরের সময় স্টারমারের আসন্ন কানাডা সফরের কারণে এই বৈঠকটির সময়সূচি চূড়ান্ত হয়নি। স্টারমারের ঘনিষ্ট একজন ব্রিটিশ সংসদ সদস্য জানিয়েছে, তিনি কানাডায় সফরের প্রস্তুতি নিচ্ছেন ,তাই বৈঠক সম্ভব হয়নি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই দিনের সফরে শনিবার কানাডায় যাবেন। তাঁর এ সফরের কথা বুধবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি ঘোষণা করেন। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, কিয়ার স্টারমার শনি ও রোববার দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন।
দ্বিপক্ষীয় এ সফরের পর কিয়ার স্টারমারের জি-৭ দেশের জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। কানাডার আলবার্টায় ১৫ থেকে ১৭ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়ত : রাজনৈতিক সংবেদনশীল পরিস্থিতি
ড.ইউনুস কর্তৃক “চুরি হওয়া টাকার” দাবি যেগুলোর অনেকাংশেই যুক্তরাজ্যে অবস্থান করছে সেটাতে এমনিতেই চোরের সহযোগী হিসেবে বিবেচিত হচ্ছেন স্টারমার। এই ইস্যুতে ব্রিটিশ রাজনীতিতেও ব্যাপক সমালোচনা হয়েছে এবং এখনো হচ্ছে। এই সময়ে স্টারমারের সঙ্গে বৈঠক হলে তা রাজনৈতিক প্রভাব ফেলতে পারে ।
তৃতীয়ত : স্টারমারের ওপর টিউলিপের প্রভাব
ড. ইউনূসের কারণেই বছরের শুরুতে নানা ঝামেলায় ও দুর্নীতির অভিযোগে স্টারমারের একান্ত ঘনিষ্ঠ সহযোগী টিউলিপ বৃটিশ মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। এটা বৃটিশ প্রধান্ত্রীর জন্য খুবই কষ্টদায়ক একটি বিষয়।
তাছাড়া টিউলিপের কর্মকাণ্ডের অনুসন্ধান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের হাতে নেওয়ায় ব্রিটিশ রাজনীতির নোংরামীর গন্ধ পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়ছিলো। এই পরিস্থিতিতে স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক হলে বৃটেন রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পর্যদুস্ত হয়ে পড়তো। সেখান থেকে বাঁচার জন্যই স্টারমার কৌশলে ড.ইউনূসকে এড়িয়ে গিয়ে নিজের দলের,নিজের এবং দেশের ইজ্জত বাঁচিয়েছেন।
চতুর্থ : সরকারী ভাবমূর্তি রক্ষা
ব্রিটিশ সরকার কোনও রাজনৈতিক পক্ষপাতমূলক অবস্থানে থাকতে চায় না; বরং “আইনি ও নৈতিক” সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করছে। এরপরও পাচারকৃত সম্পদের বিষয়টির সঙ্গে বৃটিশ সরকারের ভাবমূর্তি জড়িয়ে আছে। শুধু এই বিষয়টি নিয়ে বৈঠকে বসলে সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কায় স্টারমার ইউনূসের সঙ্গে বৈঠক এড়িয়ে গেছেন।
পঞ্চম : বিব্রতকর পরিস্থিতি এড়ানো
স্টারমার বৈঠক না বসলেও ব্রিটিশ তদন্ত সংস্থা এনসিএ ইতোমধ্যে লন্ডনের দুই জনের সম্পত্তি ‘ফ্রিজ’ করেছে, যা শেখ হাসিনা ও সহযোগীদের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে । এটিও প্রমাণ করে যে, ব্রিটেন পাচারকৃত সম্পদ এবং পাচারকারীদের পৃষ্টপোশকতা করছে। এই অবস্থায় বৈঠকে বসলে বৃটিশ প্রধানমন্ত্রী বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। তাই মান-উজ্জত বাঁচানোর জন্য বৈঠক এড়িয়ে যাচ্ছেন।
ষষ্ট : ডিপ্লোম্যাটিক স্ট্রাটেজি
ড.ইউনূসের সঙ্গে কিয়ের স্টারমারের বৈঠক না করার সিদ্ধান্ত মোটেও অবহেলার প্রতিফলন নয়, বরং একটি ডিপ্লোম্যাটিক স্ট্রাটেজি। এই স্ট্রাটেজির লক্ষ্য হচ্ছে রাজনৈতিক অভিযুক্ত বিষয় থেকে দূরে থাকা।
বৃটিশ রাজনৈতিক ব্যবস্থায় বির্তক সৃষ্টি না করা, সরকারের ভাবমূর্তি রক্ষা করা এবং আইনি সহায়তা সীমাবদ্ধ রেখে চুক্তিবদ্ধ পথে এগিয়ে যাওয়ার কৌশ হিসেবেই বৃটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকটি এড়িয়ে গেছেন ।

দুই দেশের এক সেতু বন্ধন

অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের সাথে এটিএন এডুকেশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

আব্দুল খালেক নান্নু
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের সাথে এটিএন এডুকেশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

 

অস্ট্রেলিয়াতে বাংলাদেশীদের কৃষি বিষয়ের উপরে পড়াশোনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন ,বাংলাদেশের প্রথম সারির স্বনামধন্য মাল্টি মিডিয়া প্রতিষ্ঠান এটিএন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটিএন এডুকেশন এবং অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হার্টিকালচার।

শুধু তাই নয় বাংলাদেশেও আন্তর্জাতিক মানের এমন একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ২১ জানুয়ারি বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের অফিস কক্ষে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে এ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। এই চুক্তি স্বাক্ষর করেন এটিএন এডুকেশন এর চেয়ারম্যান ড, মাহফুজুর রহমান ও অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হার্টিকালচার এর জেনারেল ম্যানেজার মিস্টার ব্রায়ান।

দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুরু হয় দুই দেশের মধ্যে একটি কৃষিভিত্তিক শিক্ষার সেতুবন্ধন।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটিএন এমসিএল ও এটিএন এডুকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম,
এটিএন এডুকেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা রিনি, ডিরেক্টর আনিসুর রহমান, ডিরেক্টর মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

সবশেষে অস্ট্রেলিয়ান মিস্টার ব্রায়ান এটিএন গ্রুপের বিভিন্ন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

কানাডার টরেন্টোতে ৪ থেকে ৭সেপ্টেম্বর ৪দিন ব্যাপী

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের প্রাথমিক আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ঢাকায় বনানীর ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী কলাকৌশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেন।

এই আলোচনায সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশের সোসাইটি এসসি- এর সহ-সভাপতি আহমেদুর রহমান,এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, সালমা, এস আই সুমন, তামান্না হক, লগ্না, ডলি,চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনি, নৃত্যশিল্পী সোহেল, মডেল এবং উপস্থাপিকা সালসাবিল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, আয়োজনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত আলোচনায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক নুরুন্নবী চৌধুরী, উদ্যোক্ত ও কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা নাজমুন নাহার চৌধুরী, তানজিনা মিতু এবং ইসরাত ফারিবা।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন- ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকৌশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থারত শিক্ষকদের ওপর অ্যাকশনে গেছে পুলিশ। রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যায়।

এসময় জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। প্রায় তিন ঘন্টা পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সকাল ১০ টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা ব্যাপক সংখ্যক শিক্ষকের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া জাতীয় প্রেসক্লাব, সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলও চরমভাবে বিঘ্ন হয়।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। দাবি আদায়ে অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হন।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

অস্ট্রেলিয়ান কলেজ অফ এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের সাথে এটিএন এডুকেশনের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো 'ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন "এডলফ খান" রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সোনারগাঁয়ে ওস্তাদের শরীর মাসাজ না করায় রক্তাক্ত  মাদরাসা ছাত্র, থানায় অভিযোগ শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড