সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় এক ছিনতাইকারী গ্রেফতার
সাভারের আশুলিয়ায় খোকন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১২জুন) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস আরাফাতুল ইসলাম। তিনি জানান, গত ১০ জুন জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া রংপুর থেকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডএ ভোররাত তিনটার দিকে নামেন। এসময় পেশাদার ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা তাদেরকে ধরে নগদ টাকা-পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এসময় ঐ নারীর স্বামী খোকন মিয়া ছিনতাইয়ে বাধা দিলে ওই ছিনতাইকারী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্ ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে আজ ভোররাতে হত্যাকারী মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ কে গ্রেফতার করে ।পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।








আপনার মতামত লিখুন