নগরকান্দায় মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
হাজার হাজার ফুটবলামোদী দর্শকের উপস্থিতিতে এবং উৎসব মুখর পরিবেশে ফরিদপুর জেলার নগরকান্দায় আনন্দ ভ্রমনের মোটর সাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ -এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিনকান্দী যুব সমাজের উদ্যোগে বুধবার (১১ জুন ) বিকালে দক্ষিনকান্দী খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভাজনদী সিকদার ফুটবল একাদশ ২ -০ গোলে সদরপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। চ্যাম্পিয়ন টিম কে একটা টিভিএস মটর সাইকেল এবং রানার্সআপ টিমকে একটা ফ্রিজ দেওয়া হয়।
মোঃ খোরশেদ আলম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম,নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডঃ জুয়েল মুন্সী সুমন, টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক কে এম আজাদুর রহমান খান, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, স্বনির্ভর বিষয়ক সস্পাদক গোলজার শরীফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক ,যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ,হেলালউদ্দীন হেলাল,আব্দুর রাজ্জাক প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মানিকগঞ্জের শেখ ফরিদ ও ধারাভাষ্যকার ছিলেন বাবুল হোসাইন।
খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন। কিছু কিছু দর্শক কে বিদুৎয়ের খুটির উপর উঠে খেলা








আপনার মতামত লিখুন