পতিত স্বৈরাচারের কোন সহযোগীকে বিএনপির সদস্য করা যাবে না — ড.আসাদুজ্জামান রিপন
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন পতিত স্বৈরাচারের কোন সহযোগী কে বিএনপির সদস্য করা যাবে না। আওয়ামী লীগ কোন দিনই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
শনিবার ( ২১ জুন) বিকালে ফরিদপুর বিভাগীয় বিএনপির আয়োজনে ফরিদপুরের অম্বিকা হলে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিএনপির কেন্ত্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী ,শরীয়তপুর জেলা বিএনপির সাৎারন সম্পাদক সাবেক এম পি সরদার নাসিরুদ্দিন কালু, গোপালগন্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জাসান, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি প্রমুখ। সবশেষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ফরম পুরনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।








আপনার মতামত লিখুন