২৪ এর শহীদদের স্মরনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি নাকুরগাছিতে তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মন্জুর মোরসেদ চৌধুরীর বাসভবন মাঠে জুলাই ২৪ এর শহীদদের স্মরনে ও মন্জুর মোরসেদ চৌধুরীর প্রয়াত পিতা ফজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাচবিবি বিএনপির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে
বক্তৃতা করেন তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মন্জুর মোরসেদ চৌধুরী, জেলা বিএনপির আহবয়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি জহরুল আলম তরফদার রুকু, শহর বিএনপির সভাপতি আবু রায়হান উজ্জল, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সেক্রেটারি হান্নান চৌধুরী, পাঁচবিবি পৌর বিএনপির সভাপতি হেলাল মন্ডল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ,
কৃষক দলের সভাপতি সেলিম রেজা ডিউক, সেক্রেটারি মন্জুরে মওলা পলাশ, যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র সহ অন্যরা।
বক্তারা বলেন, ২৪ শের জুলাই এর এই দিনে “পানি লাগবে পানি ” সেই মুগ্ধ সহ অনেক ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের আন্ত ত্যাগের মহিমায় আজকে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।
পরে, বিএনপির ৩১ দফা কর্মসুচী নিয়ে শপথ করে জুলাই যোদ্ধাদের মুল্যায়ন করার আহবান জানিয়ে তাদের আত্মা ও মরহুম ফজলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।।








আপনার মতামত লিখুন