এটি একটি মিলনমেলা
ফোবানা ২০২৫ যুক্তরাষ্ট্রের বাফেলো শেরাটন হোটেলে তিন দিনের মহা উৎসব সম্পূর্ণ উন্মুক্ত
এবারের ফোবানা উৎসব হতে যাচ্ছে আরও grand, আরও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে, আগামী ২৯, ৩০ ও ৩১ অগাস্ট তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের শেরাটন হোটেলে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের ফোবানায় কোনো প্রবেশমূল্য রাখা হচ্ছে না, অর্থাৎ এটি সম্পূর্ণ ফ্রি এবং সকলের জন্য উন্মুক্ত।
এটিএন বাংলা, এনটিভি ও নন্দন টিভিসহ বেশ কয়েকটি মিডিয়া এবারের ফোবানার গর্বিত মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে থাকবে বিভিন্ন ধরনের স্টল, যার মধ্যে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, হস্তশিল্প ও আরও অনেক কিছু।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এবারে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ও সাড়া জাগানো শিল্পীবৃন্দ। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মন জয় করে নেবে বলেই আয়োজকদের প্রত্যাশা।
শুধু অনুষ্ঠান নয়, এই তিন দিন দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন নায়াগ্রা ফলস এবং উপভোগ করতে পারবেন বাফেলোর অনন্য সৌন্দর্য ও আতিথেয়তা।
এটা শুধু একটি উৎসব নয় – এটি একটি মিলনমেলা, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক অমূল্য সুযোগ নিজেদের সংস্কৃতি, সঙ্গীত, ও খাবারের সাথে একাত্ম হওয়ার।
ফোবানা ২০২৫-এ দেখা হবে, আনন্দ ভাগ করে নেওয়ার জন্য!
যোগাযোগ ও বিস্তারিত জানতে চোখ রাখুন এটিএন বাংলা এনটিভি ও নন্দন টিভিতে এবং সোশ্যাল মিডিয়ার পাতায়।







আপনার মতামত লিখুন