চালককে মারধরের জেরে বন্ধ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল, যাত্রী-দুর্ভোগ
দুই জেলার বাসচালকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-
রাজশাহী রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার সকাল থেকে
চাঁপাইনবাবগঞ্জের কোন বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন
যাত্রীরা।
বাস চালক ও শ্রমিকনেতারা জানান, গত শনিবার রাজশাহীর
গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক ও শ্রমিকদের মধ্যে
কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক
বাসচালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। পরে রাজশাহীর আরেক
চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা। এ
নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল
বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার যাত্রীরা। তারা
অটোরিকশা, সিএনজিতে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য
গন্তব্যে যাচ্ছেন।
কয়েকজন যাত্রী জানান, বাস চলাচল বন্ধ থাকায় আমরা খুবই কষ্টে
আছি। বিশেষ করে রোগী, শিক্ষার্থী, বয়স্ক লোকজনসবাই বিপদে
পড়ছে। বিকল্প যানে যেতে হচ্ছে, যেগুলোর ভাড়া অনেক বেশি। সাধারণ
মানুষ এই ভাড়া বহন করতে পারছে না। আমরা চাই দ্রুত বাস চলাচল
স্বাভাবিক হোক। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির
কাছে অনুরোধ, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-
সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাদের কামাল জানান, গত শনিবার
রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালকের সঙ্গে রাজশাহীর এক
চালকের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রাজশাহী থেকে
চাঁপাইনবাবগঞ্জমুখী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর
চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে যাচ্ছে না। ফলে
দু’পাশ থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোগী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক
মানুষদের চরম ভোগান্তি হচ্ছে। এটা আমাদের অভ্যন্তরীণ কোনো
বিরোধ নয়, এটা দুই জেলার চালকদের মধ্যে অনাকাঙ্ধিসঢ়;ক্ষত একটি
ঘটনা। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হোক এবং
বাস চলাচল স্বাভাবিক হোক।








আপনার মতামত লিখুন