গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বুলবুল ইসলাম
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা( ওসি) বুলবুল ইসলাম। জেলার ৭ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
গত কাল রবিবার গাইবান্ধা পুলিশ লাইনে আয়োজিত জুন মাসের মাসিক কণ্যান সভায় তাকে পুলিশ সুপার ( এসপি) নিশাত এ্যঞ্জেলা এ সন্মননা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার( বিভাগীয় অফিসার) সি- সার্কেল এবিএম রশীদুল বারী সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, গোবিনবদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: বুলবুল ইসলাম মাদক বিরোধী অভিযান, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধারসহ দাফতরিক বিভিন্ন কর্মকান্ডে সুষ্ঠ ও নির্ভল ভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মনোনীত হন।
ওসি বুলবুল ইসলাম বলেন, এ পুরুস্কার আমাকে জনগণের সেবায় অনুপ্রেরণা যোগাবে পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা স্যারের নির্দেশনা জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরালাশ ভাবে কাজ করে যাচ্ছি, এসআই এসআই কনস্টেবল সহ সকল সহকর্মীকে ধন্যবাদ জানান।








আপনার মতামত লিখুন