জয়পুরহাটে কলাবাগান থেকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নামক স্থানের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে ওই কলা বাগানের চাষি বিকাশ কলাবাগানের পাশে পুকুরে মাছের খাবার দিতে এসে বাগানের ভিতর আগুন দেখতে পান। এসময় ভয় পেয়ে তিনি দৌঠে পাশের গ্রামে যান এবং বিষয়টি জানান। সেখান থেকে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে আগুনের স্তুপে অর্ধপোড়া একটি মরদেহে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পড়নে ধুসর রংয়ের প্যান্ট এবং লাল রংয়ের গেঞ্জি রয়েছে।
স্থানীয় গ্রামবাসী আসাদুজ্জামান বলেন, কলা বাগানে আগুনে মানুষ পুড়ছে এমন খবর বাগানের চাষি বিকাশ আমাদের দেন। আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভাই। পরে সেখানে অর্থপোড়া মরদেহ দেখত পাই। ধারনা করা হচ্ছে তাকে অন্য কোন স্থানে হত্যা করে বস্তাবন্দি করে কলাবাগানের নির্জন স্থানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।
A/h








আপনার মতামত লিখুন