খুঁজুন
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ, ১৪৩২

শিক্ষক থেকে হুমকিদাতা: সাংবাদিক নিরাপত্তাহীনতার আঞ্চলিক প্রতিচ্ছবি

শফিউল বারী রাসেল
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
শিক্ষক থেকে হুমকিদাতা: সাংবাদিক নিরাপত্তাহীনতার আঞ্চলিক প্রতিচ্ছবি

ভূমিকা: সংবাদপত্র ও গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর কাজ হলো সত্য প্রকাশ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের কণ্ঠস্বরকে ক্ষমতার মঞ্চে পৌঁছে দেওয়া। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা বারবার আঘাতের মুখে পড়ছে। সাম্প্রতিক জয়পুরহাটের কালাই উপজেলার ঘটনা এর এক তীব্র উদাহরণ।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদারকে সম্প্রতি ৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগে শোকজ করা হয়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিককে হত্যা ও মিথ্যা মামলার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ: ২৬ আগস্ট সকালে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা অভিযোগ করে— “স্যার প্রতিদিন দেরিতে আসে ক্লাসে।” এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে শিক্ষক নাফসি তালুকদার একসাথে ৩৩ জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাকে শোকজ করে।

এর আগে তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ তদন্তাধীন ছিল:

  • সরকারি জায়গা দখল করে দলীয় অফিস খোলা

  • সহকর্মী শিক্ষক ও হাসপাতালের চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহার

  • রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার

অর্থাৎ শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা ছিল এক দীর্ঘ অভিযোগপত্রের অংশমাত্র।

সাংবাদিকদের প্রতি ভয়ভীতি ও হুমকি: শিক্ষার্থীদের অভিযোগ সংবাদে প্রকাশ হতেই নাফসি তালুকদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ:

  • রাব্বিউল হাসান (দৈনিক বাংলার প্রতিনিধি): ফেসবুকে খোলা চিঠি লিখে জানান, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কোনো ক্ষতি হলে দায় নিতে হবে নাফসি তালুকদারকে।

  • সাউদ আব্দুল্লাহ (দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি): মন্তব্য করেন, “সত্য বলা এখন জীবন-মরণের প্রশ্ন।”

  • মাহফুজ রহমান (নাগরিক টেলিভিশন প্রতিনিধি): ফোনে সরাসরি হুমকি পেয়েছেন বলে জানান।

  • সজিবুল ইসলাম পাভেল (এনটিভি ও দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি): ফোনে সরাসরি ডাকাতি মামলায় ফাঁসানোর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন।

  • আবু রায়হান (আই নিউজ প্রতিনিধি): ম্যাসেঞ্জারে হুমকি পেয়েছেন বলে জানান।

এছাড়া হুমকির শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলম, স্টার নিউজের জেলা প্রতিনিধি আল মামুন, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি কাজি তানভিরুল ইসলাম রিগানের সহধর্মিণী মনিরা ইসলাম, দৈনিক যুগান্তরের কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন ও দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি জীবন তালুকদার লিটন ।

এছাড়া আরও কয়েকজন সাংবাদিক নাম প্রকাশ না করে জানিয়েছেন, তারা ভয়ভীতির মধ্যে কাজ করছেন।

ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।

প্রশাসনের প্রতিক্রিয়া:

  • ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাব জানান, সাংবাদিকদের থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে জয়পুরহাট প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহত্তর প্রেক্ষাপট: বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের ইতিহাস নতুন নয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠনের তথ্য অনুযায়ী:

  • প্রায় প্রতিবছর কয়েকশ সাংবাদিক হামলা, মামলা ও হুমকির শিকার হন।

  • আন্তর্জাতিক সংস্থা Reporters Without Borders (RSF) এর Press Freedom Index 2024 অনুযায়ী, বাংলাদেশ ১৮০ দেশের মধ্যে ১৬৫তম স্থানে রয়েছে।

  • স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা সবচেয়ে বেশি হুমকি পান রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাবশালী ব্যক্তি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছ থেকে।

এ বাস্তবতায় জয়পুরহাটের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সাংবাদিকতার উপর বাড়তে থাকা চাপের একটি স্পষ্ট প্রতিফলন।

শিক্ষকের ভূমিকা ও নৈতিক সংকট: সমাজে শিক্ষক হচ্ছেন নৈতিকতার প্রতীক। কিন্তু যখন একজন শিক্ষক শিক্ষার্থীদের নির্যাতন করেন এবং সাংবাদিকদের হুমকি দেন, তখন সেটি কেবল ব্যক্তি নাফসি তালুকদারের ব্যর্থতা নয়; বরং সামগ্রিকভাবে সমাজে নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত। শিক্ষকের কাছ থেকে যে দায়িত্বশীলতা ও শিষ্টাচারের প্রত্যাশা থাকে, তা ভেঙে পড়লে শিক্ষার্থী ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

উপসংহার: সাংবাদিকদের প্রতি হুমকি কেবল কয়েকজন সংবাদকর্মীর ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সত্য প্রকাশের দায়িত্বকে ভয় দেখিয়ে স্তব্ধ করা হলে সমাজ হারাবে তার নৈতিক ভিত্তি।

এ ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায়—প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুশীল সমাজ সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

সত্য প্রকাশ কোনো অপরাধ নয়, বরং এটি একটি সমাজকে সুস্থ পথে এগিয়ে নেওয়ার শক্তি। আর সেই শক্তিকে দুর্বল করার যে কোনো চেষ্টা প্রতিহত করা আমাদের সবার দায়িত্ব।

লেখক:  (কবি, গীতিকার, সাংবাদিক, প্রাবন্ধিক এবং রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষক) 

কানাডার টরেন্টোতে ৪ থেকে ৭সেপ্টেম্বর ৪দিন ব্যাপী

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো ‘ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা ফাউন্ডেশন, সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের স্বনামধন্য সব শিল্পী বৃন্দদের নিয়ে প্রতিবছরই জমকালো সব আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ই সেপ্টেম্বর থেকে ৭ই সেপ্টেম্বর ৪দিন ব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি উদযাপনের প্রাথমিক আলোচনার জন্য ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম ঢাকায় বনানীর ফিশমার্ট রেস্টুরেন্টে শিল্পী কলাকৌশলী এবং উদ্যোক্তাদের নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করেন।

এই আলোচনায সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, এটিএন বাংলার ট্রান্সমিশন উপদেষ্টা তাসিক আহমেদ, বাংলাদেশের সোসাইটি এসসি- এর সহ-সভাপতি আহমেদুর রহমান,এটিএন এডুকেশন এর নির্বাহী পরিচালক রোকসানা আখতার রিনি, সঙ্গীত শিল্পী আখি আলমগীর, ইমরান, সালমা, এস আই সুমন, তামান্না হক, লগ্না, ডলি,চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনি, নৃত্যশিল্পী সোহেল, মডেল এবং উপস্থাপিকা সালসাবিল, কোরিওগ্রাফার লুনা, মডেল পিউ, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, আয়োজনের পৃষ্ঠপোষকতা সম্পর্কিত আলোচনায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক নুরুন্নবী চৌধুরী, উদ্যোক্ত ও কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা নাজমুন নাহার চৌধুরী, তানজিনা মিতু এবং ইসরাত ফারিবা।

ফোবানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি এসসি – এর সভাপতি আবু জুবায়ের দারা বলেন- ফোবানার ৪০ তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজন অতীতের সমগ্র আয়োজন হতে অন্যরকম এবং জাঁকজমক পূর্ণ হবে। যেখানে তিনি শিল্পী কলাকৌশলী, উদ্যোক্তা, গণমাধ্যম এবং পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেন।

এটিএন এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান মুনিম বলেন – এবারের আয়োজন খুব চ্যালেঞ্জিং, অতীতের মতো এবারও সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

চলচ্চিত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং চিত্রনায়ক ডি এ তায়েব বলেন – প্রবাসী বাঙ্গালীদের এই বৃহৎ মিলনমেলায় উপস্থিত থাকবো এটি অনেক আনন্দের। ৪০ তম ফোবানো উৎসবের ইভেন্ট পার্টনার এটিএন এমসিএল এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থারত শিক্ষকদের ওপর অ্যাকশনে গেছে পুলিশ। রোববার সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর পৌনে দুইটার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদেরকে ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যায়।

এসময় জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয়ে সরে পড়েন। প্রায় তিন ঘন্টা পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

সকাল ১০ টার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা ব্যাপক সংখ্যক শিক্ষকের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া জাতীয় প্রেসক্লাব, সচিবালয় ও মেট্রোরেলের প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলও চরমভাবে বিঘ্ন হয়।

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জোটের মহাসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন। দাবি আদায়ে অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ হন।

সূত্রমতে, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া ভাতা ও মেডিক্যাল ভাতার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বাড়িভাড়া ২০ শতাংশ নির্ধারণে নতুন প্রস্তাব করা হয়। একইসঙ্গে কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা।

শোবিজ

এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

জুবায়ের সাকিব | স্টাফ রিপোর্টার (বিনোদন ডেস্ক)
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ণ
এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন “এডলফ খান”

বাংলাদেশের জনপ্রিয় তারকা এডলফ খান আবারো বিশ্ব অঙ্গনে তার ভক্তদের চমকে দিলেন এক অনন্য অর্জনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত কোরিয়ান পুতুল ‘লা বু বু ডল (LA BU BU)’-এর মডেল হিসেবে এবার তাকে দেখা যাবে; যা কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার গর্বের বিষয় হয়ে উঠেছে।

কোরিয়া, ইউরোপ, এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘লা বু বু ডল’ এখন টিনএজার এবং কেপপ (KPOP) অনুরাগীদের কাছে এক অদ্ভুত ক্রেজ। বিশেষ করে BTS (방탄소년단) ভক্তদের কাছে এটি এখন এক ফ্যাশন আইকন ও কালেক্টরস ড্রিম। এতদিন পর্যন্ত এই প্রজেক্টে বলিউড ও এশিয়ার বিভিন্ন দেশের তারকারা যুক্ত ছিলেন, আর এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের এডলফ খান।

সম্প্রতি দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘Ghorar dim-toy BD’-এর আয়োজনে এই আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং সম্পন্ন হয়েছে। পুরো শুটিং টিমে ছিলেন জাতীয় পর্যায়ের পেশাদার ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ও কনসেপ্ট ডিজাইনাররা। এডলফ খানের প্রতিটি লুকে তাকে সম্পূর্ণ কোরিয়ান চরিত্রে রূপান্তরিত করা হয়, যা তাকে আরো অনন্য করে তুলেছে।

এডলফ খান জানান,

“এই প্রজেক্টে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। পুরো টিমের পেশাদারিত্ব এবং যত্ন আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি, আমার ভক্তরা ‘লা বু বু ডল’-এর এই নতুন কোরিয়ান-অনুপ্রাণিত চরিত্রটিকে ভালোবাসবেন।”

তার কোরিয়ান লুক এবং এক্সপ্রেশনকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “এডলফ খান হচ্ছেন বাংলাদেশের প্রথম কোরিয়ান-লুক মডেল যিনি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফিগার রূপে আত্মপ্রকাশ করছেন।”

আগামীকাল সন্ধ্যায় প্রকাশ পাচ্ছে ‘লা বু বু ডল’-এর ফার্স্ট লুক, যা ঘিরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ।

এই প্রজেক্টের মাধ্যমে এডলফ খান শুধু নিজের জনপ্রিয়তাকেই নতুন উচ্চতায় নিয়ে যাননি, বরং প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাও আজ গ্লোবাল ব্র্যান্ডিং, মডেলিং ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলাদেশ থেকে শুভারম্ভন হলো 'ফোবানার ৪০ তম বর্ষপূর্তি উৎসব আয়োজন শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবার কোরিয়ান জনপ্রিয় ডল ‘লা বু বু’ এর মডেল হলেন "এডলফ খান" রাসূল (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নারায়ণগঞ্জ ‎জেলা প্রশাসকের স্কুল পরিদর্শন: শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ সোনারগাঁয়ে ওস্তাদের শরীর মাসাজ না করায় রক্তাক্ত  মাদরাসা ছাত্র, থানায় অভিযোগ শেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড বেনাপোলে ২৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ